News Flash

  • Home
  • দেশ
  • ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ব্যক্তির
Image

ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু এক ব্যক্তির

পূর্ব বর্ধমান, ২৫ মে (হি. স.): শনিবার ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হল কার্তিক ঘড়ুই (৪৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির খানো গ্রামে। মৃতের পরিবারের দাবি, কার্তিক এমনিতেই অসুস্থ ছিলেন। ভোট দিতে যাওয়ার পথে বাড়ির কাছে পুকুরপাড়ে পড়ে যান। লোকজন তাঁকে বাড়িতে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
বিষ্ণুপুর লোকসভার অন্তর্ভুক্ত খণ্ডঘোষ বিধানসভার মধ্যে পড়ে গলসির খানো গ্রাম। শনিবার সেখানে ভোট। এ দিন খানো ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ৩১ নম্বর বুথে কার্তিক ভোট দিতে যাচ্ছিলেন বলে পরিবারের সদস্যেরা জানান।
কার্তিক ছিলেন পেশায় ক্ষেতমজুর। তাঁর আত্মীয় উত্তম মাঝি বলেন, ‘‘অসুস্থ ছিলেন। আমরা বাড়ি থেকে তাঁকে ভোট দিতে যেতে বারণ করেছিলাম। কিন্তু উনি কথা শোনেননি। প্রচণ্ড রোদে, মাঝরাস্তায় পড়ে যান। পাড়া-প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে মৃত্যু হয়।’’
একই কথা বলেন কার্তিক ঘড়ুইয়ের আর এক আত্মীয় সুরেন্দ্র মাঝিও। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ইতিমধ্যেই, স্থানীয় বিজেপি নেতা রিন্টু রায়ের দাবি, মৃত কার্তিক বিজেপি সমর্থক ছিলেন। তিনি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে কার্তিক ঘড়ুই আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন।’’

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top