News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়গ্রামে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

ঝাড়গ্রামে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য

ঝাড়গ্রাম ২৫ মে (হি. স.) : ঝাড়গ্রামে ভোটের দিন সকালে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মৃতের নাম উত্তম মাহাতো। মদের আসরে বচসার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সংঘাতের কোনও সম্পর্ক নেই বলে দাবি পুলিশের। কারণ মৃতদেহের পাশে মদের বোতল ও জল পড়েছিল। জানা গেছে পেশায় গাড়িচালক ছিলেন উত্তম। বেলাটিকরির বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ওই যুবকের দেহ পড়তে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে তাঁর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের দাবি, কর্মসূত্রের অন্যত্র থাকতেন উত্তম। দিনকয়েক আগেই বাড়ি ফেরেন। লালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top