News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

রায়দিঘি, ২৪ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কটাক্ষ করে বলেছেন, ‘‘বিজেপি মিথ্যা কথা বলছে। গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি। শুধু মিথ্যা কথা। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব।’’
মমতা এদিন ঘোষণা করেছেন, ‘‘আমরা সুন্দরবন জেলার জন্য নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছি। আমরা প্রায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। প্রতি বছর এখানে সাইক্লোন হবেই। আমরা এখানে অনেক ফ্লাড সেল তৈরি করেছি। যাতে সাইক্লোন পরিস্থিতি তৈরি হলে পরিবারদের সরিয়ে আনে প্রশাসন।’’ মমতা বলেন, ‘‘কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর এখানে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে। শুনুন সময়টা খুব গুরুত্বপূর্ণ। এ বার যদি মোদী ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না। দেশটাকে বিক্রি করে দেবে। যত শীঘ্র বিজেপি সরকারকে সরানো যায়, ততই মঙ্গল।’’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top