News Flash

  • Home
  • দিনের খবর
  • মালিওয়াল-কাণ্ডে ষড়যন্ত্র করেছে কেজরিওয়াল, তোপ ইন্ডি জোটের নেতার
Image

মালিওয়াল-কাণ্ডে ষড়যন্ত্র করেছে কেজরিওয়াল, তোপ ইন্ডি জোটের নেতার

পঞ্জাব, ২৪ মে (হি. স.) : স্বাতী মালিওয়াল হেনস্থা কাণ্ডে এবার সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন ইন্ডি জোটের নেতা। পাটিয়ালা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আম আদমি পার্টির সাংসদ ধরমবীর গান্ধী বলেছেন, এএপি একটি ষড়যন্ত্রকারী দল। কেজরিওয়াল নিজেই ষড়যন্ত্র করেন, আমি তাঁকে খুব ভাল করে চিনি। ষড়যন্ত্র করেই প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদবকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ধরমবীর।
তিনি বলেন, একসময়ে যে পরিবেশ তৈরি হয়েছিল, তা ভয় পাইয়ে দিয়েছিল। তাই দল ছাড়েন বলে দাবি করেন ধরমবীর গান্ধী। তিনি এও জানান, আম আদমি পার্টিতে সবই সম্ভব।
উল্লেখ্য, দিল্লির নির্ভয়ার মা আশাদেবীও সোচ্চার হয়েছেন স্বাতী মালিওয়াল হেনস্থা কাণ্ডে। তিনি বলেন, ‘দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান থাকাকালীন মালিওয়াল নারীদের অধিকার রক্ষায় অনেক লড়াই করেছিলেন। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি নিজেকে দিল্লির মানুষের ভাই এবং ছেলে বলে দাবি করেন। তাই এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Releated Posts

কাবেরী জলবণ্টন নিয়ে কর্ণাটকে বিক্ষোভ, আটিবেলে তামিলনাড়ুর গাড়ি আটকানোর হুমকি

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): কাবেরী জলবণ্টন নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় সোমবার কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের আটিবেলে তামিলনাড়ু থেকে আসা…

ByByNews Desk Aug 10, 2026

নতুন শিল্পনীতিতে অ্যানসিলারি শিল্পের চাহিদা রয়েছে এমন ক্ষেত্রে বিনিয়োগে জোর দেবে বাংলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): চলতি মাসেই পশ্চিমবঙ্গ সরকার নতুন শিল্পনীতি চূড়ান্ত করতে চলেছে। নবান্ন সূত্রের খবর, প্রস্তাবিত নতুন…

ByByNews Desk Aug 10, 2026

কেজরিওয়াল সরকারের আমলে ৩,৫০০ কোটি টাকার অনিয়ম, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রকাশ: পারভেজ সাহিব সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে প্রায় ৩,৫০০ কোটি…

ByByNews Desk Aug 9, 2026

দেশের যুবসমাজ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে: যোগী

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): দেশের যুবসমাজ প্রতিভা ও উদ্যমে ভরপুর এবং ভারতের সামনে আসা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায়…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top