News Flash

  • Home
  • দিনের খবর
  • রেল যাত্রীর সঙ্গে অভব্য আচরণের দায়ে এক সাফাই কর্মীকে গ্রেফতার
Image

রেল যাত্রীর সঙ্গে অভব্য আচরণের দায়ে এক সাফাই কর্মীকে গ্রেফতার

জলপাইগুড়ি, ২৩ মে (হি স) : রেল যাত্রীর সঙ্গে অভব্য আচরণ এবং রেল যাত্রীর জুতো হারিয়ে যাওয়ার অভিযোগে এক সাফাই কর্মীকে গ্রেফতার করল রেল পুলিশ। আরপিএফ সূত্রে জানা গেছে, গুয়াহাটিগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের বাতানুকূল কামড়ার এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই সাফাইকর্মীকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে জলপাইগুড়ি রোড স্টেশন থানার রেল পুলিশ।

অভিযোগ, নর্থ ইস্ট এক্সপ্রেসের এসি কামড়া ময়লা হয়েছিল। এক যাত্রী অভিযোগ করেন সাফাই কর্মীকে বলা হয় পরিষ্কার করবার জন্য। কিন্তু সেই সাফাই কর্মী ইনজামুল হক যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে ও সাফাই-এর অছিলায় তাঁর জুতো ট্রেন থেকে ফেলে দেয়। ইনজামুল আসামের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইনজামুল। তিনি বলেন আমি কামড়া সাফাই করেছি। তাও আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন, যাত্রীর অভিযোগের ভিত্তিতে আমরা সাফাই কর্মী ইনজামুল হককে গ্রেফতার করেছি। তারপর তদন্ত বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top