News Flash

  • Home
  • দিনের খবর
  • “যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না, আমি সেদিন চলে যাব”, মন্তব্য মমতার
Image

“যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না, আমি সেদিন চলে যাব”, মন্তব্য মমতার

কলকাতা, ২৩ মে (হি. স.) : “যে যত পারেন আমাকে গালাগাল দিন। আমার গায়ে আর ফোস্কা পড়বে না। গালাগাল আমার কাছে বিচার্য কিছু নয়। আমার কাছে বিচার্য হল মানুষ। আমি কোনও নেতা, দল কাউকে ভয় পাই না। যেদিন মানুষ বলবে আমাকে আর চাই না, আমি সেদিন চলে যাব।”

উত্তর কলকাতার বৌবাজারে নির্বাচনী সভা থেকে এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমে বৃহস্পতিবার এক যোগে বিজেপি ও বামেদের নিশানা করেন তৃণমূল নেত্রী।

তাঁর কথায়, “আমি সংসদ থেকে চলে আসার পরে সুদীপ বন্দোপাধ্যায় সংসদে বিশ্বস্ততার প্রতীক। তাঁর সঙ্গে যেন কেউ কোনও তুলনা না টানেন। তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন।”

বৌবাজার মেট্রোর কাজে বাড়ি ভাঙা প্রসঙ্গে এদিন মমতা বলেন, “মেট্রো রেলের কারণে এখানে ভেঙে গিয়েছিল অনেক কিছু। আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা আমাকে একটা সোনা দেবেন তার জন্যে আসিনি। আপনারা দেশকে গর্বিত করেছেন তাই এসেছিলাম।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top