News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অ্যাসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

অ্যাসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে অ্যাসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক মহতি রক্তদান শিবির সংঘটিত করা হয়।

রাজধানীর জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা।

এইদিনের রক্তদান শিবিরে এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসোসিয়েশন অফ রেডিওলজিস্ট ও টেকনোলজিস্ট ত্রিপুরা শাখা একটা নতুন সংগঠন।

এই সংগঠনটি পথ চলা শুরু করেছে রক্তদান শিবির আয়োজনের মধ্যদিয়ে। এইটা একটা প্রশংসনীয় কাজ। বিগত এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি রক্তদান শিবির হয়েছে। ধারাবাহিক ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হলে রাজ্যে আর রক্তের সঙ্কট থাকবে না বলে জানান তিনি। বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সকল স্তরের সচেতন নাগরিকদের রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top