News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের দোহালিয়া বনকর্মীদের অভিযানে বাজেয়াপ্ত চোরাই কাঠ বোঝাই মিনি ট্রাক
Image

করিমগঞ্জের দোহালিয়া বনকর্মীদের অভিযানে বাজেয়াপ্ত চোরাই কাঠ বোঝাই মিনি ট্রাক

পাথারকান্দি (অসম), ২১ মে (হি.স.) : করিমগঞ্জ ডিভিশনাল ফরেস্ট দফতরের অন্তর্গত দোহালিয়া রেঞ্জে কর্মরত বনকর্মীদের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে চোরাই কাঠ বোঝাই একট মিনি ট্রাক।

আজ মঙ্গলবার বিভাগীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মধ্যরাতে বনজ সম্পদ বহু মূল্যের কাঠ বোঝাই একটি মি‌নি ট্রাক বাজেয়াপ্ত করেছেন বনকর্মীরা। রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব ক‌লিতার নেতৃ‌ত্বে ডেপু‌টি রেঞ্জার প্রদীপ বা‌রই, দি‌লোয়ার হো‌সেন এবং ফরেস্ট প্রটেকশন টি‌মের কর্মীরা দোহালিয়ার নারাইণপুর গ্রা‌মে অভিযান চালান। অভিযানে পাচা‌রের মু‌খে এএস ০১ ‌ডি‌সি ০৩৬১ নম্ব‌রের এক‌টি মি‌নি ট্রাকের গতিরোধ করেন তাঁরা।

ট্রাক থেকে প্রায় ১০০ সিএফ‌টি লা‌লপদ প্রজাতির কা‌ঠের লগ বাজেয়াপ্ত করেন অভিযানকারীরা। কাঠগুলির কা‌লোবাজা‌রি মূল্য লক্ষা‌ধিক টাকা হ‌বে বলে অনুমান করছেন রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব ক‌লিতা। এদিকে রাতের অন্ধকারে ট্রাকের চালক ও তার সঙ্গীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানান তিনি।

কাঠ বোঝাই মিনি ট্রাকটি দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট কার্যাল‌য় চত্বরে নিয়ে রাখা হয়েছে। রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব ক‌লিতা জানান, আটক মিনি ট্ৰাকের সূত্র ধ‌রে কাঠ পাচারে জ‌ড়িত‌দের খুঁজে বের করা হবে। এছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে বন আইনে মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top