News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বিশালগড় আনন্দ মার্গ স্কুলের সীমানা নিয়ে ঝামেলা প্রকাশ্যে, বিদ্যালয়ের চেয়ারম্যানকে খুন করার হুমকি
Image

ফের বিশালগড় আনন্দ মার্গ স্কুলের সীমানা নিয়ে ঝামেলা প্রকাশ্যে, বিদ্যালয়ের চেয়ারম্যানকে খুন করার হুমকি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ মে: বিশালগড় আনন্দ মার্গ স্কুল ও তার পার্শবর্তী বাসিন্দা গৌরী রানীর সাহার মধ্যে জমি বিবাদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশালগড়। এবারে গৌরী রানীর খুন করার হুমকি প্রকাশ্যে এলো। এই ঘটনায় নানা কুকাজে কলঙ্কিত গৌরী রানী সাহার পক্ষ নিয়ে শাসক দলের এক যুব নেতার নেতৃত্ব বিশালগড় আনন্দ মার্গ স্কুলে প্রকাশ্যে হামলার অভিযোগ ও উঠে আনন্দমার্গ স্কুল কতৃপক্ষের তরফ থেকে। এই ঘটনাও বিশালগড় থানা পর্যন্ত যায়। তারপরেও যেন গৌরী রানী সাহার তান্ডব আনন্দমার্গ স্কুল ও স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথের উপর কোনভাবেই থামছেনা। আইন সমাজ কোনটারই যেন তোয়াক্কা করছে না গৌরী রানী সাহা, এমনটাই অভিযোগ। 

এরই মধ্যে রবিবার সকালে ফের একবার গৌরী রানী সাহার আরো একটি ঘটনা প্রকাশ্যে এলো। এবার গৌরী রানী সাহা প্রকাশ্যে বিদ্যালয়ের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথকে গলা কেটে খুন করার হুমকি প্রদান করে। রবিবার ভোরবেলা আবারো গৌরী রানী সাহা ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক স্কুলে প্রবেশ করে নিজের সীমানা দখল করতে যায় গৌরী৷ খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সহ অন্যান্যরা।

সেখানেই গৌরী রানী সাহা বিদ্যালয়ের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথকে খুনের হুমকি দিতে শুরু করে। ঘটনাকে কেন্দ্রে করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশালগড় এলাকা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top