News Flash

  • Home
  • দেশ
  • বেআইনি জুয়া এবং সাট্টার ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ৯
Image

বেআইনি জুয়া এবং সাট্টার ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ৯

নদীয়া, ১৮ মে (হি.স.): বেআইনি জুয়া এবং সাট্টার ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ৯ অভিযুক্ত। তাদের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। পু

লিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর থানা এলাকার আরবান্দি এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন বাজার এলাকার একটি জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ, এরপর ওই জুয়ার ঠেক থেকে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, তাদের কাছ থেকেও উদ্ধার করে নগদ কয়েক হাজার টাকা। পাশাপাশি শান্তিপুর থানা এলাকার ফিশারিতে একইভাবে চলছিল বেআইনিভাবে সাট্টার ঠেক, সেখানেও হানাদিয়ে আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃত ৯ই জনের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। সূত্রের খবর অভিযুক্তদের বাড়ি নদীয়ার শান্তিপুর থানা এলাকাতে। শনিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top