News Flash

  • Home
  • খেলা
  • সাই-এর উদ্যোগে জাতীয় ভলিবলে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আহ্বান
Image

সাই-এর উদ্যোগে জাতীয় ভলিবলে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে জাতীয় পর্যায়ে ভলিবল ইভেন্টের উপর পর পর দুটো সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। প্রথমটি হবে ২১ থেকে ৩০ মে, হরিয়ানার লাল স্পোর্টস কমপ্লেক্সে ইন্ডোর স্টেডিয়ামে। এক্ষেত্রে রিপোর্ট করতে হবে ২১ মে, সকাল আটটার মধ্যে। একইভাবে ২৭ থেকে ২৯ মে বেঙ্গালুরুতে নেতাজি সুভাষ সাউদার্ন সেন্টার মাইশুর রোডে সাই-এর নেতাজি সুভাষ সাউদার্ন সেন্টারে সিলেকশন ট্রায়াল হবে। এক্ষেত্রেও রিপোর্ট করতে হবে ২৭ মে সকাল আটটার মধ্যে। খেলোয়ারদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৩ অর্থাৎ জন্ম তারিখ ২০০০ সালের পর। বলা বাহুল্য, এই সিলেকশন ট্রায়ালে অংশ নিতে খেলোয়াড়দের কোনও রকম যাতায়াত এবং রাহা খরচ দেওয়া হবে না। এক্ষেত্রে নিজেদের তা বহন করতে হবে। ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক চন্দন সেন এক বিবৃতিতে উপযুক্ত সকল ভলিবল খেলোয়াড়দের সিলেকশন ট্রায়াল দুটোতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top