News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর
Image

হরিয়ানার বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): হরিয়ানার নুহতে বাসে আগুন লেগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি। শনিবার ভোররাতে হরিয়ানার নুহ জেলার তাউরুর কাছে একটি চলন্ত বাসে আগুন লাগে। অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৯ জনের, এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৫-র বেশি।

এই অগ্নিকান্ডে গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, ওই বাসে যাত্রী সংখ্যা ছিল ৬০-এর বেশি। বাসটিতে করে তীর্থ যাত্রা সেরে মথুরা এবং বৃন্দাবন থেকে ফিরছিলেন যাত্রীরা। সকলেই পঞ্জাবের হোশিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top