News Flash

Image

শিলচরের শিলংপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শিলচর (অসম), ১৮ মে (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের শিলংপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার সকাল ১১টা নাগাদ শিলচর শহরের শিলংপট্টিতে অবস্থিত ছোটেলাল শেঠ স্কুলের বিপরীতে বসুন্ধরা বিল্ডিঙের ওপরের তলায় সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শেখা গ্রাস করে ফেলে বিল্ডিঙের ওপর তলা।

আগুন দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। শিলংপট্টি এলাকায় শুরু হয় দৌড়ঝাঁপ, চিৎকার-চেঁচামেচি। স্থানীয়রা খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে ছয়টি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন জওয়ানরা। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রতকুমার সেন।

দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুনে বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top