News Flash

Image

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার আরপিএফ-এর

গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশির সময় অবৈধভাবে পরিবহণ করা ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতির মাধ্যমে এ খবর দিয়ে জানান, ১৭ মে নিউ জলপাইগুড়ির আরপিএফ টিম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১২৫০৭ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর আরোনাই এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালিয়ে এস ১২ নম্বর কোচে একটি নীল রঙের কন্টেইনার থেকে ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। জীবন্ত কচ্ছপগুলি সহ কন্টেইনারটি আরপিএফ স্টেশনে নিয়ে যায়। পরে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে ও নথিপত্রের কাজ সম্পূর্ণ করে পশ্চিমবঙ্গের বনবিভাগের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়।

এদিকে কচ্ছপ ভরতি নীল রঙের কন্টেইনারের মালিককে পাওয়া যায়নি।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top