News Flash

  • Home
  • খেলা
  • সিঙ্গাপুরে প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার বিনীত রায়ের ব্রোঞ্জ পদক
Image

সিঙ্গাপুরে প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার বিনীত রায়ের ব্রোঞ্জ পদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্তর্জাতিক আসরে পদক প্রাপ্তির আনন্দটাই আলাদা। স্বপ্ন ছিল ভারতীয় জার্সি গায়ে জড়িয়ে রাজ্য তথা দেশের নাম উজ্বল করা। অবশেষে এই স্বপ্ন বাস্তবে  পরিনত হলো। বিনীত রায়। ত্রিপুরার একজন অন্যতম প্যারা সুইমার। জাতীয় আসরের পর এবার আন্তর্জাতিক আসরে জীবনের প্রথম পদক অর্জন করলো  রাজ্যের এই প্যারা সুইমার বিনীত রায়। সুইমিংয়ে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিনীত তৃতীয় স্থান পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করলো সিঙ্গাপুরে। ওয়ার্ল্ড সিটি প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ত্রিপুরা থেকে প্রথম বারের মতো অংশগ্রহণ করলো দুই প্যারা সুইমার বিনীত রায় ও সমীর বর্মণ। প্রথম বার অংশ গ্রহন করেই বাজিমাৎ করে দিলো বিনীত।  এককথায় ত্রিপুরার জন্য এক সোনালী ইতিহাস গড়লো রাজ্যের এই প্যারা সুইমার। আন্তর্জাতিক আসরে  অংশগ্রহণ করে প্রথমবারই হাসিল করলো ব্রোঞ্জ পদক। গোটা রাজ্যবাসী তার এই সফলতায় খুবই খুশি। বিনিতের কোচ দীপক দাসের অবদানও অনস্বীকার্য। কেননা ওনার হাতেই গড়ে উঠেছে বিনীত ও সমীর। দীপক দাসের দীর্ঘ দিনের পরিশ্রমে সফল হলো অবশেষে। আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ পদক, বিষয়টা সত্যি ই খুব গর্বের গোটা রাজ্য বাসীর জন্য।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top