News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপের আগে আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থানে সূর্যকুমার, ভাল জায়গায় হার্দিকও
Image

বিশ্বকাপের আগে আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষস্থানে সূর্যকুমার, ভাল জায়গায় হার্দিকও

দুবাই, ১৭ মে (হি. স.) : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে ব্যাটারদের মধ্যে সূর্য কুমার যাদব আবার শীর্ষ স্থানে। আর আইপিএলে খারাপ পারফরমেন্স করলেও আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় সপ্তম স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

এই তালিকায় ব্যাটারদের মধ্যে প্রথম স্থানে থাকা সূর্যের রেটিং ৮৬১। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তাঁর রেটিং ৮০২। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজ়ওয়ান(৭৮১)। চার নম্বরে রিজ়ওয়ানের সতীর্থ বাবর আজ়ম(৭৬১)।পাঁচ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম( ৭৫৫)। প্রথম দশে ভারতের আরও এক ব্যাটার রয়েছেন। ৭১৪ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল।

বোলারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর রেটিং ৭২৬। দ্বিতীয় স্থানে হাসরঙ্গ। তাঁর রেটিং ৬৮৭। ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন ৬৬৪ রেটিং নিয়ে তিন নম্বরে আছেন।চার নম্বরে থাকা অক্ষর পটেলের রেটিং ৬৬০। ষষ্ঠ স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁর রেটিং ৬৫৯। পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।তারও রেটিং ৬৫৯।

অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষেই আছেন শাকিব আল হাসান। তাঁর রেটিং ২২৮। কিন্তু এখন আর শাকিব একক ভাবে শীর্ষে নেই। তাকে ছুঁয়ে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। তাঁর রেটিংও ২২৮। তিন নম্বরে রয়েছেন মহম্মদ নবি। তার রেটিং ২১৮। চার নম্বরে জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। তাঁর রেটিং ২১০। পাঁচ নম্বরে রয়েছেন মার্করাম। তাঁর রেটিং ২০৫। এই তালিকায় ভারতের একমাত্র ক্রিকেটার হার্দিক। ১৮৫ রেটিং নিয়ে সাত নম্বরে রয়েছেন তিনি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top