News Flash

  • Home
  • Uncategorized
  • এমবিবি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ৩১শে
Image

এমবিবি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ৩১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৩১ আগস্ট EDUCATIONNNদুপুর ১২ টায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  থাকবেন রাজ্যপাল তথাগত রায় ও মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এ উপলক্ষ্যে সেদিন এমবিবি কলেজ মাঠে এক  সমাবেশের আয়োজন করা হয়েছে৷ আজ সন্ধ্যায় মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে উচ্চশিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তীর সভাপতিত্বে  এক সভায় এ সিদ্ধান্ত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড গৌতম বসু, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ড বিপ্রজিৎ পালিত, বিশ্ববিদ্যালয়ের ওএসডি ড দিলীপ সরকার প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজকের সভায় একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটির উপদেষ্টা মন্ডলীর বোর্ডে রয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী ও উচ্চশিক্ষা দপ্তরের সচিব৷ সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছেন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড গৌতম বসু এবং আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ও এসডি ড দিলীপ সরকার৷  গঠন করা হয়েছে ৭টি উপ কমিটি৷  মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সকলের সহযোগিতা চেয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top