News Flash

  • Home
  • দেশ
  • আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বুঝিয়েছে গান্ধী পরিবার : কেশব প্রসাদ মৌর্য
Image

আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বুঝিয়েছে গান্ধী পরিবার : কেশব প্রসাদ মৌর্য

লখনউ, ১৫ মে (হি.স.): গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বোঝানোর কাজ করেছে গান্ধী পরিবার।”

তাঁর কথায়, “আমেঠির জনগণ ২০১৯ সালের তাঁদের শাস্তি দিয়েছিল। ২০২৪ সালে রায়বরেলির জনগণ তাঁদের শাস্তি দেবে, যখন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী রায়বরেলি থেকে হারবেন।”

ইন্ডি জোটের সমালোচনা করে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “তাঁরা (ইন্ডি জোট) যত খুশি প্রেস কনফারেন্স, র‌্যালি এবং মিটিং করতে পারে কিন্তু প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষের মনে বেঁচে আছেন। জনগণের মনে বাস করেন। দেশের আশীর্বাদ রয়েছে প্রধানমন্ত্রী মোদী, বিজেপি ও ”লোটাস”-এর সঙ্গে। সুতরাং, আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনই জিতব, আবারও মোদী সরকার গঠিত হবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top