News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন : প্রদেশ মহিলা কংগ্রেস
Image

ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন : প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা, ১৪ মে: ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সহসভানেত্রী রত্না সিংহা বলেন, রাজ্য জুড়ে বাড়ছে নারী ঘটিত অপরাধের সংখ্যা।  গত দুইদিন আগে আগরতলা বটতলা এলাকা থেকে এক গৃহধূকে অপহরণ করে গণধর্ষণ করেন দুই যুবক। একই সময় বাধারঘাট এলাকার নবম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে এক যুবক অপহরন করে শ্লীলতাহানি করে। পাশাপাশি শরীরে সিগারেটের ছেঁকা দেয়। পরর্বতী সময়ে পশ্চিম মহিলা থানায় ওই দুই ঘটনার মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু  ৪৮ ঘণ্টা পরেও  অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ মহিলা থানার পুলিশ। 

এদিন তিনও আরও বলেন, ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্তিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সহসভানেত্রী রত্না সিংহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারন সম্পাদিকা শ্রেয়শী লস্কর, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রূপা রায় দাস সহ অন্যান্যরা।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top