News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়াল ক্ষমতার ভক্ত: গিরিরাজ সিং
Image

কেজরিওয়াল ক্ষমতার ভক্ত: গিরিরাজ সিং

পাটনা, ১২ মে (হি. স.): অন্তর্বর্তী জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়েই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সেইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাইয়ের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং বলেন, কেজরিওয়াল ভয় পেয়েছেন এবং সবেমাত্র জেল থেকে প্যারোলে বেরিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল আসলে এমন এক ব্যক্তির যার কথার ঠিক নেই।

গিরিরাজ বলেন, যখন রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছিল, তখন কেজরিওয়াল বলতেন ওখানে আমি যাব না, কিন্তু তারপরে তিনি রামভক্ত হয়ে গেলেন । আসলে তিনি রামভক্ত বা হনুমান ভক্ত নন, তিনি ক্ষমতার ভক্ত । তিনি আরও বলেন যে, কেজরিওয়ালের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার দরকার নেই। যতদিন দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীকে চান, ততদিন তিনি দেশকে দিশা দেখাবেন, ২০২৯ সালের পরেও দেশের মানুষ চাইলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top