News Flash

  • Home
  • দেশ
  • সভায় বিজেপিকে আক্রমণ মমতার, কটাক্ষ রাজ্যপাল বোসকে
Image

সভায় বিজেপিকে আক্রমণ মমতার, কটাক্ষ রাজ্যপাল বোসকে

হুগলি, ১১ মে (হি.স.) : এবার ভোটে মোদী সরকারের পতন হবে বলে সপ্তগ্রামের সভা থেকে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘তৃতীয় দফার পর তো চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। আরও দেখতে থাকুন।’’

মমতা বলেন, ‘‘ফোন করে আমাদের নেতাকে বলেছে, যদি বসে না যাস তাহলে ভোটের পর দেখে নেব। তৃণমূল কাউকে ভয় পায় না। ৩৪ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুড়ে ফেলতে পারি, তাহলে আপনাকেও ভারতবর্ষ থেকে ছুড়ে ফেলে দেব, এটা মাথায় রাখবেন।’’

মমতা বলেন, ‘‘আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। রাস্তায় ডাকবে, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি শুনছি, আপনার পাশে বসাও পাপ!’’ মমতা বলেন, ‘‘ওখানে জঘন্য অপরাধ হয়েছে। একটা মেয়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। সে জানেও না, তাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে। এটা আগেকার দিনে হত। বেচারা জানতেই পারত না।’’

সপ্তগ্রামের সভা থেকে মমতা বলেন, ‘‘ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেন ড্রাইভ আমি পেলাম।’’ একজন মহিলা উপর অত্যাচার করার আপনি কে? রাজ্যপালকে প্রশ্ন করেন মমতা।

মমতা বলেন, ‘‘মাননীয় রাজ্যপাল, আমার কী দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। আমাকে বলছেন, দিদিগিরি চলবে না। আপনি ইস্তফাটা কবে দেবেন?’’ সপ্তগ্রামে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার চলবে সারা জীবন।’’ মমতা বলেন, ‘‘রচনা আমাকে বলেছিল, দিদি আমি কোনও দিন রাজনীতি করিনি। আমি ওকে বলি, আমরা কেউই বুঝতাম না। মানুষের কাজ করাই হল আসল কথা। আর এখানে দাঁড়ালে তোমার সুবিধাই হবে। দিদি নম্বর ওয়ানে আরও অনেক কিছু করতে পারবে। রচনাকে রাজি যখন করালাম, আপনারা কি ওকে ভোটটা দেবেন না?’’

Releated Posts

যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনে সংহতি জ্ঞাপন প্রকাশ রাজ, টমাস আইজ্যাক ও জিতেন্দ্র চৌধুরীর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১১ জুলাই: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে যন্তর-মন্তরে চলমান আন্দোলনে শনিবার সংহতি…

ByBySandeep Biswas Jul 11, 2026

ডিএমকে-এআইএডিএমকে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না: মন্তব্য টিটিভি দিনাকরণের

চেন্নাই, ১১ জুলাই (আইএএনএস) : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করে আম্মা মাক্কাল মুন্নেত্রা কাঝাগম (এএমএমকে)-এর সাধারণ সম্পাদক…

ByBySandeep Biswas Jul 11, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে নিয়ে মন্তব্যে বিতর্ক, মৌলানা সাজিদ রশিদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): দেরিতে বিয়ে করা নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top