নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা নতুনগর এলাকা থেকে কাঠ চেরাই মেশিন ও প্রচুর
পরিমাণে কাঠ বাজেয়াপ্ত করেছে৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে৷ ফরেস্টার মিঠুন পালে নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে নতুননগরের একটি জঙ্গল থেকে বেআইনীভাবে কাঠ চেরাইয়ের মেশিন ও অবৈধভাবে মজুত কাঠ উদ্ধার করেছে৷ উদ্ধার করা কাঠগুলি গামাই গাছের বলে ফরেস্টার মিঠুন পাল জানিয়েছেন৷ উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে বনকর্মীরা জানিয়েছেন৷ তবে এই কাঠ ও চেরাই মেশিন যারা মজুত করেছে তাদের আটক করতে পারেনি বন দপ্তরের কর্মীরা৷ তবে, এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানান মিঠুন পাল৷
নতুননগরে চেরাই মেশিন সহ বিস্তর কাঠ বাজেয়াপ্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















