News Flash

Image

১৬ গ্রাম ব্রাউন সুগার সহ ৫ জন আটক

আগরতলা, ১০ মে : গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি সনজিৎ সেনের নেতৃত্বে আগরতলার শিবনগর ও কল্যানী এলাকায় অভিযানে ১৬ গ্রাম ব্রাউন সুগার সহ ৫ জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি স্কুটি ও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক আশি হাজার টাকা হবে বলে জানান পূর্ব থানার ওসি সনজিৎ সেন।

আগরতলার পূর্ব থানায় ওসি সনজিৎ সেন বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে এমবিবি কলেজের পার্শ্ববতী এলাকায় কিছু যুবক নেসা সামগ্রী বিক্রি করছে। সেই খবরের ভিতিত্তে শিবনগর অভিযান চালিয়েছে। অভিযানে সন্দেহভাজন ৩জনকে আটক করে পুলিশ।ওইখানে একটি স্কুটিও দাঁড় করনো ছিল। তাদেরকে তল্লাশি চালিয়ে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। পাশাপাশি কল্যানী এলাকা থেকে আরো দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, ধৃতরা হলেন, বিশ্বজিৎ নমঃ, জোয়েল মিঞা, সুজিত সাহা, লিটন দাস এবং বিকি তাঁতি। তারা কলেজটিলার সংলগ্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রয় করে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে। তাছাড়া, জোয়েল মিঞার কাছ থেকে আরেক নেশাকারবারির নাম জানা গিয়েছে। অতিসত্বর স্কুটি চালক ও নেশাকারবারিরকে আটক করা হবে বলে জানান তিনি।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top