News Flash

  • Home
  • দেশ
  • শ্রীলঙ্কায় এ বছরই হবে রাষ্ট্রপতি নির্বাচন, জানাল সেদেশের নির্বাচন কমিশন
Image

শ্রীলঙ্কায় এ বছরই হবে রাষ্ট্রপতি নির্বাচন, জানাল সেদেশের নির্বাচন কমিশন

কলম্বো, ৯ মে (হি.স.): শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন এ বছরেই হবে বলে সে দেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঘোষণা করেছে। কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এই ভোটগ্রহণ করা হবে। সাংবিধানিক সংস্থান মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও কমিশন জানিয়েছে।

বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্রের নির্বাচন কমিশন জানিয়েছে, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে। আগের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যখন গোতাবায়া রাজাপাক্ষে ভোটে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু দেশে অর্থনৈতিক সঙ্কট এবং বিক্ষোভের মধ্যে ২০২২ সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে এই বছরের নভেম্বরে শেষ হওয়া বাকি মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদ।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top