News Flash

  • Home
  • দিনের খবর
  • পক্ষপাতিত্বের অভিযোগ, বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Image

পক্ষপাতিত্বের অভিযোগ, বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা, ৯ মে, (হি.স.): ভোটের মাঝে আবার আইসি বদল। এবার বহরমপুরের আইসিকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। সেই অভিযোগের পরই সিদ্ধান্ত নিল কমিশন।

কমিশনের চিঠিতে বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ””মেমো””র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

১৩ মে বহরমপুরে লোকসভা ভোট। তার আগে আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরিয়ে দিল কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছে তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top