News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিকি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি পুলিশের
Image

ভিকি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭মে:
ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকান্ডের ঘটনায় কোমর বেঁধে মাঠে নেমেছে রাজ্য পুলিশ। যদিও এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা এখনো পুলিশের জালে ওঠেনি। তবুও তাদের গ্রেপ্তার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

মঙ্গলবার বিশাল পুলিশবাহিনী এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের বাড়িতে গিয়ে অভিযান চালিয়েছে। এদিন প্রদ্যুৎধর চৌধুরী, সুকান্ত গুপ্তর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিনের এই অভিযানে নেতৃত্বে ছিলেন  এসডিপিও, এছাড়াও উপস্থিত ছিলেন এনসিসি থানার ওসি সুব্রত বর্মন এবং এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল। যদিও এদিনের তল্লাশি অভিযান সম্পর্কে পুলিশ মুখ খুলেনি।

এদিনের এই অভিযানে অভিযুক্তদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি, ব্যাংক একাউন্ট, মোবাইল ফোন সহ যাবতীয় কিছু পুলিশ তল্লাশি করেছে। এই মামলায় কাউকেই রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে পলাতক অভিযুক্তদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে ভিকির হত্যা মামলায় অভিযুক্ত প্রদ্যুৎধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে ৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আজ ফের আদালতে তোলা হয়েছে এবং তার সাথে কলকাতা থেকে গ্রেপ্তার করা অভিযুক্ত বীর চক্র ঘোষকেও আজ আদালতে তোলা হয়‌। দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালত সবকিছু দেখে প্রদ্যুৎধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং বীরচক্র ঘোষকে সাত দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেওয়া হয়। 

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top