News Flash

Image

অসমের চারটি সংসদীয় আসনে তৃতীয় তথা শেষ দফার ভোটে মূল যে কয়টি দল

গুয়াহাটি, ৭ মে (হি.স.) : অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটে চার আসনে প্ৰধান প্রধান যে সব দল নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছে সেগুলি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিক অসম গণ পরিষদ (অগপ), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট (এআইইউডিএফ), বডোল্যান্ড পিপলস ফ্ৰন্টি (বিপিএফ) এবং এনডিএ শরিক ইউনাইটেড পিপলস পাৰ্টি লিবারেল (ইউপিপিএল)।

মর্যাদাসম্পন্ন গুয়াহাটি আসনে বিজেপি এবার টিকিট দিয়েছে বিজুলি কলিতা মেধিকে। এই আসনে বর্তমান সাংসদ বিজেপির কুইন ওঝা। তাঁকে এবার টিকিট দেয়নি দল। বিজুলি কলিতা মেধির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বড়ঠাকুর গোস্বামী। ধারণা করা হচ্ছে, এবার বিজেপি প্রার্থীর সঙ্গে কংগ্রেসের মীরা বড়ঠাকুরের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এদিকে জোটশরিক অগপ-কে দুটি আসন বরপেটা ও ধুবড়ি এবং একটি আসন কোকরাঝাড়ে ইউপিপিএল-এর জন্য ছেড়েছে বিজেপি।

ধুবড়ি আসনে এআইইউডিএফ-এর সভাপতি বদরউদ্দিন আজমল, কংগ্ৰেসের রকিবুল হুসেন এবং বিজেপি সরকারের শরিক আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর প্রার্থী জাবেদ ইসলাম রয়েছেন ভোটের লড়াইয়ে। এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

তফশিলি জনজাতি সংরক্ষিত কোকরাঝাড় আসনে ইউপিপিএল-এর জয়ন্ত বসুমতারি, কংগ্রেসের গর্জন মুশাহারি, বিপিএফ-এর খাম্ফা বরগয়ারি, তৃণমূল কংগ্রেসের গৌরীশংকর শরণিয়া, গণ সংগ্রাম পরিষদের বিনীতা ডেকা এবং ভিপিআই-এর ললিত পেগু। কোকরাঝাড়ে ইউপিপিএল, বিপিএফ এবং কংগ্রেসের মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে, বরপেটায় বিজোপি জোট অগপর ফণীভূষণ চৌধুরীর সঙ্গে বিপিএফ-এর দুর্গাদাস বড়োর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশেজ্ঞরা। ওই আসনে ভোট ময়দানে রয়েছেন সিপিআইএম-এর মনোরঞ্জন তালুকদার, কংগ্রেসের দীপ বায়ন এবং তৃণণূল কংগ্রেসের আবুল কালাম আজাদ।

Releated Posts

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top