News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ, নিরাপত্তা বিশেষ জোর
Image

পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ, নিরাপত্তা বিশেষ জোর

কলকাতা, ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি সংসদীয় কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দফায় ভোটগ্রহণ হচ্ছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। ৪টি কেন্দ্রের মধ্যে বিশেষ নজরে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বাকি কেন্দ্রগুলিতে নিরাপত্তায় জোর দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মালদহ উত্তর : মালদহ উত্তরে রয়েছে পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া— এই সাত বিধানসভা কেন্দ্র। মোট ভোটারসংখ্যা ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৫ জন। পুরুষ ভোটার রয়েছেন ন’লক্ষ ৪৪ হাজার ৩৩৩ জন। মহিলা ভোটার রয়েছেন ন’লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। মালদহ উত্তরের অন্তর্গত পুরাতন মালদহ পুরসভাটি শহরকেন্দ্রিক। এই পুরসভার ২০টি ওয়ার্ডের অন্তর্গত ৬১টি বুথ রয়েছে। সব মিলিয়ে মালদহ উত্তরে মোট ভোটকেন্দ্র ১৮১২টি। মোট প্রার্থী ১৫। এই কেন্দ্রে মোট ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মহিলা পরিচালিত বুধ ৩৩টি। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।

মালদহ দক্ষিণ : মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। তা হল— ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ফারাক্কা, শমসেরগঞ্জ। ফারাক্কা এবং শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র দু’টি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। এ বারের লোকসভা কেন্দ্রের এই সাতটি বিধানসভার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭৯ হাজার ৮২৬ । পুরুষ ভোটার রয়েছেন আট লক্ষ ৯৮ হাজার ৪৪৩। মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ ৮১ হাজার ৩৪৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৮ জন। মালদহ দক্ষিণে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে ইংরেজবাজার পুরসভা। এই পুরসভার ২৯টি ওয়ার্ডে মোট ২১টি বুথ রয়েছে। এই কেন্দ্রেও ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।

মুর্শিদাবাদ : তৃতীয় দফায় মুর্শিদাবাদের দু’টি লোকসভা কেন্দ্র— মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট। মুর্শিদাবাদ কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোটার ন’লক্ষ ৬১ হাজার ৫৫৬। মহিলা ভোটার ন’লক্ষ ২৫ হাজার ৩২২। তৃতীয় লিঙ্গের ভোটার ২৮। বুথের সংখ্যা ১৯৩৮। স্পর্শকাতর বুথ ৪৪১। ১১৪ কোম্পানি কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৯৩৮টি । এই লোকসভায় চারটি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ আবু তাহের খান। বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ।

জঙ্গিপুর : জঙ্গিপুর লোকসভায় মোট ভোটার ১৮ লক্ষ ৮৬ হাজার ৯০৬। পুরুষ ভোট ন’লক্ষ ১৫ হাজার ৫২০। মহিলা ভোটার আট লক্ষ ৮৬ হাজার ১৬৯। তৃতীয় লিঙ্গের ভোটার ২৫। বুথের সংখ্যা ১৮৫১। স্পর্শকাতর বুথ ৫০৯। ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top