News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলং-শিলচর জাতীয় সড়কে অনিৰ্দিষ্টকালের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
Image

হাফলং-শিলচর জাতীয় সড়কে অনিৰ্দিষ্টকালের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

হাফলং (অসম), ৪ মে (হি.স.) : হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে শনিবার রাত ৮-টা থেকে অনিৰ্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। গুয়াহাটির আবহাওয়া দফতর আগামীকাল ৫ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করার পর ডিমা হাসাও জেলা প্রশাসন শিলচর-হাফলং ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে শনিবার রাত ৮-টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্যিক সহ সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা দুর্যোগ প্রশমন বিভাগের চেয়ারম্যান সীমান্তকুমার দাস এই নির্দেশ জারি করেছেন। বরাক উপত্যকা থেকে ডিমা হাসাও হয়ে এই জাতীয় সড়ক দিয়ে কোনও যানবাহন চালাচল না করে মেঘালয় হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া ভারি বৃষ্টিপাত হলে জরুরি কোনও কাজ না থাকলে এবং চিকিৎসাজনিত কারণ ছাড়া সাধারণ নাগরিকদের বাড়িঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুর্যোগ প্রশমন বিভাগের পক্ষ থেকে।

এদিকে যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে ডিমা হাসাও জেলা প্রশাসন তিনটি হেল্প লাইন নম্বর জারি করেছে। এগুলি যথাক্রমে ০৩৬৭৩/২৩৬৩২৪ ০৩৬৭৩/১০৭৭/ ০৯৪৩৫৫ ৩০৪১২।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top