News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেআইনি নির্মাণ ভাঙতে টাস্ক ফোর্স গড়তে’ পুলিশ, পুরসভাকে নির্দেশ হাই কোর্টের
Image

বেআইনি নির্মাণ ভাঙতে টাস্ক ফোর্স গড়তে’ পুলিশ, পুরসভাকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ৩ মে, (হি.স.): বেআইনি নির্মাণ ভাঙতে এ বার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, যে সব বেআইনি নির্মাণ আদালত ভাঙতে নির্দেশ দিয়েছে বা কোনও নির্মাণ আংশিক ভাঙা হয়েছে পুলিশের তরফে টাস্ক ফোর্স গঠন করে পুরসভার সাহায্য নিয়ে ওই নির্মাণগুলি ভাঙার কাজ শুরু করা হবে।

শুক্রবার পুরসভা জানায়, হাই কোর্টের নির্দেশ মেনে কয়েকটি বাড়িতে বাসিন্দাদের খালি করার নোটিস দেওয়া হয়েছে। ওই সব বাড়ি বেআইনি ভাবে অনেকে দখল করে অনেকে বাস করছেন। সেই কারণে বাড়ি ভাঙতে কিছু সমস্যা দেখা গিয়েছে।

পুরসভার ওই অবস্থানের পরে প্রধান বিচারপতি জানান, এই সব কাজে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে এগোতে হবে। পুলিশকে দিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে। তারা পুরসভাকে সাহায্য করবে। হাই কোর্ট নির্দেশে জানায়, আগামী ১৫ জুনের মধ্যে ওই সব নির্মাণ থেকে বাসিন্দাদের সরে যেতে হবে। তার পরেই পুলিশ এবং পুরসভা কাজ শুরু করবে। মামলায় নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘আরও একটা গার্ডেনরিচ হতে দেওয়া যায় না!’’

প্রসঙ্গত, শহরে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল পুরসভা। সেখানে তারা জানায়, শহরের অনেক জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। আপাতত ১০টি নির্মাণ শনাক্ত করা গিয়েছে। সেগুলি নিয়ে পদক্ষেপও শুরু করা হয়েছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top