News Flash

  • Home
  • দেশ
  • কেরল গেলেন রাজ্যপাল বোস
Image

কেরল গেলেন রাজ্যপাল বোস

কলকাতা, ৩ মে (হি.স.) : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতা ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন। সেখানেই বেশ কয়েকদিন থাকবেন। এদিকে, তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ফাঁপড়ে পড়েছে পুলিশ।

শুক্রবার কেরলে যাওয়ার আগে এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর স্পষ্ট বার্তা, “আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব। পালিয়ে যাব না।” অডিয়ো বার্তায় রাজ্যপাল আরও বলেন, “আমি একটা বিষয়ে পরিষ্কার। যেকোনও ভিত্তিহীন অভিযোগ আমাকে দুর্নীতি-হিংসার বিরুদ্ধে কাজ করা রুখতে পারবে না। আমি এটা জেনেও আশ্চর্য হব না, যে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো ঘটনার অভিযোগ আমার বিরুদ্ধে করা হচ্ছে। এটাই বাংলার রাজনৈতিক অপশক্তির ধরন।”

এদিকে, এক্তিয়ারের প্রশ্নে রাজ্যপালের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে ফাঁপড়ে পড়েছে পুলিশ। এই তদন্তের এক্তিয়ার কি পুলিশের রয়েছে? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ”যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, মহিলা এসেছিলেন, তিনি বিস্তারিতভাবে কথা বলেছেন, তাই আপাতত আমরা তদন্ত করছি। আমাদের যে আইন বিভাগ ও সাংবিধান বিশেষজ্ঞ আছেন, তাঁদের সঙ্গেও এই বিষয়ে আমরা কথা বলব।” প্রয়োজনে ওএসডি-র সঙ্গে কথা বলা হতে পারে বলে জানান ডি সি সেন্ট্রাল।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top