News Flash

  • Home
  • দেশ
  • দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ
Image

দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা, ১ মে (হি.স.) : কুণাল ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। বুধবার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল।

উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবি অনুযায়ী, ক্লাবের তরফ থেকে তাঁকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।” কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে।

এরপর কুণাল একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি সুদীপের জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুণালের মুখে তাপস-স্তূতি শোনা যায়।

Releated Posts

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top