News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে সম্পর্কের জটিলতায় আত্মঘাতী কিশোরী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারের
Image

রায়গঞ্জে সম্পর্কের জটিলতায় আত্মঘাতী কিশোরী, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারের

রায়গঞ্জ, ১ মে (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর থানার মাদারিপুরে সম্পর্কের জটিলতায় আত্মঘাতী হয় এক কিশোরী। আর সেই ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বুধবার জাতীয় সড়ক অবিরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। দাবদাহের মধ্যেই সারি দিয়ে দাঁড়িয়ে থাকে দূরপাল্লার বাস, লরি । চরম দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা।

সূত্রের খবর, ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত এক সদস্যের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল মাদারিপুরের এক কিশোরীর। পরিবারের দাবি, অভিযুক্ত যুবক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে থাকে বলে অভিযোগ।

গত ২৩ মার্চ ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি। অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করতে পারেনি অভিযুক্তকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই বুধবার মৃতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন। আর তাতে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top