News Flash

Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ

আগরতলা, ৩০ এপ্রিল : বিদ্যুৎ পরিষেবার দাবিতে প্রতিদিন কৈলাশহরের কোন না কোন জায়গায় পথ অবরোধ জারি রয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর কাউলিকুড়া এলাকায় তিনটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চলতি মাসের ২৬ তারিখ গোটা কৈলাশহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যার ফলে পূর্বক কাউলিপুরা ৩ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এলাকাবাসীরা দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর কাউলিকুরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে এলাকাবাসী।

তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না পথ অবরোধ জারি থাকবে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কৈলাশহর থানার পুলিশ।খবর লেখা পর্যন্ত পথ অবরোধ জারি রয়েছে ওই এলাকায়।

Releated Posts

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top