News Flash

  • Home
  • দেশ
  • জঙ্গিপুরে নির্বাচনী প্রচার সভা থেকে বাম-কংগ্রেসকে একহাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

জঙ্গিপুরে নির্বাচনী প্রচার সভা থেকে বাম-কংগ্রেসকে একহাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুর্শিদাবাদ, ২৯ এপ্রিল (হি.স.) : সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে নির্বাচনী প্রচার সভা থেকে বাম-কংগ্রেসকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটের রাজনীতিতে বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগ উস্কে দিয়ে মমতা বললেন, ‘যে কেন্দ্রগুলি তৃণমূলের পাকা আসন, সেগুলিতে জল ঢেলে, তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে।’

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দুই আসনই রয়েছে রাজ্য রাজনীতির চর্চায়। একদিকে বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, অন্যদিকে মুর্শিদাবাদে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মমতার বলেন, ‘বাংলায় দয়া করে ভোট কাটাকাটি করবেন না। অন্যান্য রাজনৈতিক দলগুলিকে যে মানুষ সবসময় ভালবেসে ভোট দিচ্ছে তা নয়। কিন্তু বিজেপির উপর সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে যেখানে লড়ছেন, তাঁরা ভোট পান… আমরা সেটাই চাই। আমরা যেখানে লড়াই করছি, সেটুকু বাদ দিয়ে।’

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে বাম-কংগ্রেস একযোগে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। পাশাপাশি দুই আসনে ভোটে লড়ছেন অধীর-সেলিম। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করে ‘উন্নত বোঝাপড়ার’ কথাও শুনিয়েছেন। এমন অবস্থায় এবার বাম-কংগ্রেসকে একযোগে নিশানা করলেন মমতা।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top