News Flash

Image

শিমলায় খাদে গাড়ি পড়ে মৃত ২ যুবক

শিমলা, ২৯ এপ্রিল (হি.স.) : শিমলায় একটি গাড়ি খাদে পড়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ২ যুবক আহতও হয়েছেন। শনিবার গভীর রাতে শিমলা জেলার থিওয়োগ মহকুমার কিরাতুতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কিরাতু থেকে থিওয়োগ ধরমপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়ির চালক রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ স্থানীয়দের সাহায্যে গাড়ির যাত্রীদের বার করে আনে। দুর্ঘটনায় যাঁদের মৃত্যুু হয়েছে তাঁরা হলেন, অঙ্কুশ (২৫) এবং অভিষেক (২৩)। আহতরা হলেন, ললিত ও দলীপ। আহতদের প্রথমে থিওয়োগ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তাঁদের আইজিএমসিতে রেফার করা হয়েছে। রবিবার সকালে থিওয়োগের ডিএসপি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। আহত দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত। এই দুর্ঘটনার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top