News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের সমর্থনে ওয়াকাথন আম আদমি পার্টির
Image

কেজরিওয়ালের সমর্থনে ওয়াকাথন আম আদমি পার্টির

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে রবিবার ওয়াকাথনের আয়োজন করলো আম আদমি পার্টি।

এএপি-র অতিশী, সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে ওয়াকাথন হয় এদিন। বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করতে এবং জেলবন্দি কেজরিওয়ালকে সমর্থন জানাতে এই ওয়াকাথনের আয়োজন বলে জানিয়েছেন এএপি নেতা সোমনাথ ভারতী। তিনি বলেন, কাউকে দোষ না করেও জেলে থাকতে হয়। আর কেউ বড় দুর্নীতি করেও বিজেপিতে যোগ দিলে তার সব দোষ ধুয়ে যায়। এমনকি বিজেপিতে ভাল পদ পেয়ে যায় সে। বিজেপি অনেকটা ‘ওয়াশিং মেশিন’-এর মতো হয়ে গেছে বলেও কটাক্ষ করেন তিনি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top