News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র-গোলাবারুদ সাধারণ বিষয় : অনুরাগ ঠাকুর
Image

মমতার সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র-গোলাবারুদ সাধারণ বিষয় : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে বোমা বিস্ফোরণ, অস্ত্র ও গোলাবারুদ একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় শনিবার অনুরাগ ঠাকুর বলেছেন, “কর্ণাটকে বোমা বিস্ফোরণ ঘটলে অভিযুক্তরা মমতা সরকারের রাজ্যে আশ্রয় পায়। অপরাধী, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা যদি কোথাও আশ্রয় পায়, তা পশ্চিমবঙ্গে। এটা কেমন সরকার?…আইন-শৃঙ্খলা ব্যবস্থা এখানে তলানিতে পৌঁছে গিয়েছে।” কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছেন, পশ্চিমবঙ্গে কেমন সরকার? মনে হচ্ছে সেখানে সরকারই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আবার দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বাঁচাতে লেগে পড়েন।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top