News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের মির্জাপুরে গাড়ি উল্টে মৃত এক, আহত ৪
Image

উত্তর প্রদেশের মির্জাপুরে গাড়ি উল্টে মৃত এক, আহত ৪

মির্জাপুর, ২৭ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে একটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মির্জাপুরের আহরাউড়া থানা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। তার ফলে একজন যুবকের মৃত্যু হয় এবং ৪ জন আহত হন। মৃতের নাম আয়ুষ রাজ। আহতরা হলেন, অশোক সিং, বাব্বে, রাহুল এবং রাজেশ্বর সিং। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে সিএইচসি আহরাউড়া নিয়ে গেলে চিকিৎসক আয়ুষ রাজকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা চলছে। পুলিশ আয়ুষের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top