News Flash

  • Home
  • দেশ
  • ফের মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীকে আশ্বাস মমতার
Image

ফের মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীকে আশ্বাস মমতার

পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি.স.) : এবার দেব জিতলে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর দীর্ঘ অপেক্ষার শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ অভিনেতা দেব৷ এবারও তিনি ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী৷

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী৷ সেই সভার মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন তিনি৷ জানান, দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন৷ এ দিন মমতা যেখানে সভা করেন, সেই এলাকা ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে৷ ফলে তিনি যখন মাস্টার প্ল্যান নিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন দেব৷

বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে উঠছে৷ প্রতিটি ভোটেই এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিটি রাজনৈতিক দলই দেয়৷ তৃণমূলও গত দু’বার দিয়েছে৷ সেটাই আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ একই সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রের উপরই৷

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বড় অংশে তার প্রভাব পড়বে৷ সেই কারণেই জুন মালিয়ার প্রসঙ্গও পিংলার সভা থেকে তোলেন৷ দেবের সঙ্গে জুনের হয়েও ভোট চেয়ে নেন৷ পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনেও তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবার দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রামে জিতলে, আমি মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান৷’’

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top