News Flash

  • Home
  • দেশ
  • এখন বিশ্বের প্রতিটি দেশে ভারতবাসীর গর্ব ও ভারতের প্রতি সম্মান বাড়ছে : প্রধানমন্ত্রী
Image

এখন বিশ্বের প্রতিটি দেশে ভারতবাসীর গর্ব ও ভারতের প্রতি সম্মান বাড়ছে : প্রধানমন্ত্রী

মুঙ্গের, ২৬ এপ্রিল (হি.স.) : এখন বিশ্বের প্রতিটি দেশে ভারতবাসীর গর্ব বাড়ছে, ভারতের প্রতি সম্মান বাড়ছে। দেশবাসীর উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের মুঙ্গেরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ভারতের সুনাম বেড়েছে, বিশ্বে ভারতের জয়জয়কার হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মুঙ্গেরের এই ভূমি… আত্মসম্মানের ভূমি, ঐতিহ্যের ভূমি। এই অঞ্চল ভারতের সমৃদ্ধির সেই সময় দেখেছে যা কল্পনা করাও কঠিন। এখন এনডিএ সরকার ভারতে একই সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এই সময়ে বিশ্বও জানে যে এটাই ভারতের সময়। বিশ্ব এটাও মনে করে যে ভারতের জনগণ যত শক্তিশালী সরকার গঠন করবে, বিশ্ব ততই শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন বিহারে লড়াই হচ্ছে এনডিএ-র সন্তুষ্টির মডেল এবং ইন্ডি জোটের তোষণ মডেলের মধ্যে।” মোদীর কথায়, “লণ্ঠনের অন্ধকার যুগে যে জঙ্গলরাজ বিরাজ করেছিল, তার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুঙ্গের। আগে সবাই এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবত, কিন্তু জেডিইউ এবং বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার বিহারকে লন্ঠনের সেই অন্ধকার যুগ থেকে বের করে এনেছে।”

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top