News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ২৭ এপ্রিল
Image

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ২৭ এপ্রিল

আগরতলা, ২৫ এপ্রিল।। রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়ার অন্যান্য বছরের মত এবারও সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নিলো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব। আগামী ২৭ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে ৪টায় আগরতলা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্ষসেরা ও উদীয়মান খেলোয়াড় সহ লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব কর্মসূচী ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য, ভাতৃপ্রতীম সাংবাদিক সংগঠন, ক্লাব এবং ক্রীড়া সংগঠন ও ক্রীড়া প্রেমী প্রত্যেককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। উল্লেখ্য, এবারের অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথকে। এছাড়া বর্ষসেরা ও উদীয়মান খেলোয়ার হিসেবে জিমনাস্ট দীপা কর্মকার, শ্রীপর্ণা দেবনাথ, ক্রিকেটার মনিশঙ্কর মুরাসিং ও এঞ্জেল পাল, ফুটবলার জন জমাতিয়া, দাবাড়ু অর্শিয়া দাস, আরাধ্যা দাস, জুডোকা তানিয়া দাস, যোগা খেলোয়ার দেবার্পন কুন্ডু ও পায়েল দাস, প্যারাসাঁতারু বিনীত রায় ও সমীর বর্মনকে সংবর্ধনা দেয়া হবে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top