News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যের যুবতীকে তুলে এনে গণধর্ষণ, গ্রেপ্তার দুই যুবক
Image

বহিঃরাজ্যের যুবতীকে তুলে এনে গণধর্ষণ, গ্রেপ্তার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগষ্ট৷৷ বহিঃরাজ্যের যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে রাজ্যে নিয়ে এসে গণধর্ষণ handcuffকরার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে সোনামুড়া থানার পুলিশ৷ তারা হল অসীম দাস (৩০) এবং গৌতম দাস (২৮)৷ তাদের বাড়ি সিপাহীজলার ওরমাই এলাকায়৷
পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করেছে বিশ্রামগঞ্জের ছেচরীমাইল মহাদেব মন্দির সংলগ্ণ এলাকা থেকে৷ ঐ যুবতীর বাড়ি আসামের তুরা এলাকায়৷ সংবাদে প্রকাশ, শুক্রবার সকালে আসামের তুলা অঞ্চল থেকে ঐ যুবতীকে আগরতলায় নিয়ে আসে রাহুল দাস নামে এক যুবক৷ রাহুল আগরতলার একটি বেসরকারী পরিবহণ সংস্থার বাসের মালিক বলে পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ যুবতীকে আগরতলায় নিয়ে আসে৷ রাহুল ও তার দুই বন্ধু মিলে ঐ যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ তারপর রাতে তাকে বিশ্রমগঞ্জের শিব মন্দির এলাকায় ফেলে দিয়ে চম্পট দেয়৷ এদিকে স্থানীয় জনগণ ঐ যুবতীকে সেখানে ঘুরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করেছে৷ যুবতীটি বাংলা ভাষায় কথা বলতে পারে না৷ পুরো ঘটনা ভালোভাবে পুলিশের কাছে বয়ানও করতে পারেনি৷ যতটুকু জানিয়েছে, তাতে জানা গিয়েছে রাহুল দাস সহ তার সাকরেদরা আগরতলার কোথাও ঐ যুবতীকে গণধর্ষণ করা হয়েছে৷ ঐ যুবতীর কাছ থেকে দুটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে৷ এরই ভিত্তিতে পুলিশ অসীম ও গৌতমকে গ্রেপ্তার করে৷ সোনামুড়া থেকে তাদের বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়৷ এদিন ঐ যুবতীকেও বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়৷ সেখানে ঐ যুবতী ধৃত দুই যুবককে সনাক্ত করেন৷ পরে ধৃতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারী পরীক্ষা করিয়েছে পুলিশ৷ শেষে যুবতী সহ ঐ দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top