News Flash

  • Home
  • Uncategorized
  • হেজামারায় সিপিএমের বুথ ভষ্মিভুত, রাজনৈতিক পারদ চড়ছে
Image

হেজামারায় সিপিএমের বুথ ভষ্মিভুত, রাজনৈতিক পারদ চড়ছে

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ হেজামারা ব্লকে দাসের ঘাট এলাকায় সিপিএমের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এই বিষয়ে সিধাই থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এই নাশকতার সাথে জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি৷ ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে৷ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷
সংবাদে প্রকাশ শনিবার রাতে কোন এক সময় সিপিএমের বুথ অফিসে আগুন ধরিয়ে দেয় দুসৃকতিরা৷ সিপিএমের পক্ষ থেকে সিধাই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ সিপিএমের স্থানীয় নেতারা এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন৷ তাদের অভিযোগ, আইপিএফটির কর্মীরা বুথ অফিসটি পুড়িয়ে দিয়েছে৷ যদিও তাদের এই অভিযোগ খন্ডন করেছে আইপিএফটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেজামারা দাসের ঘাট এলাকায় বিশাল সংখ্যায় পুলিস ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷
বুথ অফিসে আগুন দেখে স্থানীয় মানুষ চিৎকার চেচামেচি শুরু করে৷ আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী৷ দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার আগেই বুথ অফিসটি ভষ্মিভূত হয়ে যায়৷ পুলিশ ও দমকল বাহিনী সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের উদ্দেশ্যে গালাগাল্য দিয়েছে৷
রবিবার সকালে পরিস্থিতি আরও অগ্ণিগর্ভ হয়ে উঠে৷ সিপিএমের স্থানীয় নেতারা সরাসরি অভিযোগ করেছেন অগ্ণিকান্ডের ঘটনার সাথে আইপিএফটির দিকে৷ তাদের অভিযোগ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার জন্যই আইপিএফটি এই নাশকতা করেছে৷ এদিকে, আইপিএফটির অভিযোগ, সিপিএমের কর্মীরা নিজেদের বুথ অফিসে আগুন ধরিয়ে দেয়৷ ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক মোড় দেওয়ার জন্য আইপিএফটিকে দোষারোপ করা হচ্ছে৷ আইপিএফটি এই ধরনের নোংরা রাজনীতি থেকে বরাবরই বিরত থাকে বলে দলের নেতারা মন্তব্য করেছেন৷ এদিকে, ঘটনার পর গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরদ তুঙ্গে উঠে৷ আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য পুলিশের পদস্থ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেন৷ এদিন, দুপুরে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মহকুমা পুলিশ অফিসার৷ বৈঠকে ছিলেন সিপিএম, আইপিএফটি, কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের প্রতিনিধিরা৷ প্রসঙ্গত, আগামী ২৩ আগষ্ট এডিসির সিমনা তমাকারি ক্ষেত্রের উপনির্বাচন হতে চলেছে৷ তার আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top