News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে সংহতি চ্যাম্পিয়ন, রানার্স ইউ: ফ্রেন্ডস
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে সংহতি চ্যাম্পিয়ন, রানার্স ইউ: ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-টোয়েন্টি ট্রফি এবার সংহতির ঘরে। টি-টোয়েন্টি আসরেও রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডসকে। সুপার ডিভিশনের পর টি-টোয়েন্টির ফাইনালেও ইউনাইটেড ফ্রেন্ডস বিজিত দল হিসেবে রানার্স খেতাব পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ‌ সকাল দশটায় এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। ‌ দলের পক্ষে তেজস্বী যশোয়ালের ৪২ রান এবং অঙ্কিত প্রতাপ সিংয়ের ২৩ রান উল্লেখযোগ্য। সংহতির সমরেশ দাস ২৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে ইউনাইটেড ফ্রেন্ডসদের ব্যাটিং দৌড়াত্ম থামানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংহতি নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার ১৬ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সম্রাট সূত্রধরের ৩৭ রান উল্লেখযোগ্য। ইউনাইটেড ফ্রেন্ডসদের প্রিন্স রানা এবং অভিজিৎ সরকার দুটি করে উইকেট পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ প্রথা সম্ভব হয়নি। উল্লেখ্য, প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস চার উইকেট এর ব্যবধানে চলমান সংঘকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে সংহতি ক্লাব সাত উইকেট এর ব্যবধানে জয়নগর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top