News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনকে  চিঠি বামেদের
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনকে  চিঠি বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং ৭ রামনগর বিধানসভা আসনে গত ১৯ এপ্রিল নির্বাচন সংঘটিত হয়েছে। এই নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত তথ্যের উপর প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য কমিটি।

এ চিঠিতে ভোটের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন কমিউনিস্ট পার্টি। উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ৪৪নং ভোটের পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটার ৫৪৫ জন। পোল্ড পোলিং স্টেশন ৫৬৬, পোস্টাল হোম ভোট ৩, ইডিসি ভোট ৫। মোট পোল্ড ভোট ৫৭৪( ১০৫.৩০%) ।

খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৪৪ নং ভোটের পরিসংখ্যান অনুযায়ী, মোট ভোটার ১২৯০,  ভোটকেন্দ্রে ভোট পড়েছে ১২৭৯। পোস্টাল ভোট চারটে, এইজড হোম ভোট একটি, পি ডাব্লিউ ডি ভোট তিনটি, ইডিসি মোট পাঁচটি। অর্থাৎ মোট ভোট পড়েছে ১২৯২(১০০.১৫%)।

হয় পুর বিধানসভার ২৫ নং ভোটের পরিসংখ্যান অনুযায়ী, মোট ভোটার ৮৪০ জন।  পোলিং স্টেশনে ভোট পড়েছে ৮২০ টি। এইচজড হোম ভোট চারটি, পিডব্লিউডি ভোট  একটি এবং ইডিসি ভোট ৫ টি। মোট ভোট পড়েছে ৮৩০ (৯৮.৮০%)।

একইভাবে মোহনপুর বিধানসভা কেন্দ্র ৩৮ নং ভোটের পরিসংখ্যান অনুযায়ী। টোটাল ভোটার ৪৫১ এবং পোলিং স্টেশনে ভোট পড়েছে ৪৯২। অর্থাৎ ১০৯.০৯%।

উপরোক্ত পরিসংখ্যান তুলে ধরে সিপিএম রাজ্য কমিটি এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়। তারা উল্লেখ করেন উপরোক্ত পরিসংখ্যান থেকে স্পষ্ট যেকোনো বিধানসভায় এলাকায় শান্তিপূর্ণ ও অবাধ ভোট হয়নি। ভোট শতাংশের গড়মিল তাই প্রকাশ করছে। উপরোক্ত তথ্যকে গুরুত্ব সহকারে দেখে পুনরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের দাবি জানিয়েছেন বামফ্রন্ট। 

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top