News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম তিনজনকে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক
Image

বাড়িতে ঢুকে দা দিয়ে কুপিয়ে জখম তিনজনকে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট৷৷ পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে এলোপাথারি কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে মনু থানার অধীন এস কে পাড়ায়৷ পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে৷ আহতরা হলেন, কুঞ্জ দেববর্মা (৬৫), তার স্ত্রী বেলকন্যা দেববম’া (৫৮) এবং মেয়ে প্রিয়াঙ্কা দেববর্মা৷  সংবাদে প্রকাশ এস কে পাড়ার বাসীন্দা কান্তমনি ত্রিপুরা কুঞ্জ দেববর্মার বাড়িতে যায়৷ ঘরে ঢুকেই ধারালো দা দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে কুঞ্জ দেববর্মার উপর৷ তাঁকে বাঁচাতে এগিয়ে আসে তার স্ত্রী বেলকন্যা ও প্রিয়াঙ্কা৷ তাদেরও আঘাত করে৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া হয় মনু থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনেক উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে এলাকাবাসী কান্তমণি ত্রিপুরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ অন্যদিকে, মা ও মেয়েকে মনু হাসপাতাল থেকে কৈলাসহর আর জি এম হাসপাতালে রেফার করা হয়েছে৷ মনু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুঞ্জ দেববর্মা৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ স্থানীয় জনগণ অভিযুক্ত কান্তমণি ত্রিপুরার কঠোর শাস্তি দাবী করেছে৷ পুলিশ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা নিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পূর্ব শত্রুতার জেরে কান্তমণি ত্রিপুরা ঐ বাড়িতে গিয়ে হামলা চালায়৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top