বারাণসী, ২১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার কাশীতে নির্মিত ধর্মশালার ভূমিপুজোয় অংশগ্রহণ করেন। বারাণসী জেলার সিগরা এলাকায় অবস্থিত শ্রী কাশী নাটুকোট্টাই নগর ক্ষেত্রম ধর্মশালায় এই ভূমিপুজোর আয়োজন করা হয়েছিল। সানাই বাজিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই ভূমিপুজো করা হয়। দক্ষিণ ভারতীয়দের জন্য মূলত এই ধর্মশালাটি তৈরি করা হয়। জানা গিয়েছে, এই ধর্মশালা তৈরিতে খরচ প্রায় ৪০ কোটি টাকা। এই ধর্মশালা তৈরির জন্য ভক্তরা তাঁদের ইচ্ছানুযায়ী দান করতে পারবেন। এই ধর্মশালায় ১৩৫টি ঘর থাকবে। দশতলা ধর্মশালায় হোস্টেল, আবাসন ও ব্যাঙ্কোয়েট হলও তৈরি করা হবে। প্রায় ৬৫ হাজার বর্গফুটের এই জমিটি বাবা বিশ্বনাথকে ফুল ও বেল পাতা দেওয়ার জন্য কেনা হয়েছিল। ধর্মশালা নির্মাণের ফলে কাশীতে আসা দক্ষিণ ভারতীয় পর্যটকদের জন্য ব্যাপক সুবিধা দেবে।

কাশীতে নির্মিত ধর্মশালার ভূমিপুজোয় অংশগ্রহণ নির্মলা সীতারামনের
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…


















