News Flash

  • Home
  • দিনের খবর
  • পুঞ্চে জঙ্গিদের সহযোগী গ্রেফতার, উদ্ধার পিস্তল ও গ্রেনেড
Image

পুঞ্চে জঙ্গিদের সহযোগী গ্রেফতার, উদ্ধার পিস্তল ও গ্রেনেড

পুঞ্চ, ২১ এপ্রিল (হি.স.) : জম্মু কাশ্মীরে পুঞ্চে জঙ্গিদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর থেকে পিস্তল ও দুটি চাইনিজ গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং এসওজি যৌথভাবে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে সন্ত্রাসবাদীদের সহযোগিতা করত। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি পিস্তল ও দুটি চীনা গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিকরা সন্দেহ করছেন যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুঞ্চ অঞ্চলে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top