News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু
Image

কলকাতায় বহুতল থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু

কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): পিকনিক গার্ডেনের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তামান্না হিরাওয়াত নামে এক ১৯ বছরের ছাত্রীর। রবিবার ভোরবেলা এই ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কী কারণে মেয়েটি পড়ে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শোনা যাচ্ছে, আত্মহত্যার কথাও। কেউ কেউ বলছেন পড়ে যায়নি তামান্না, ঝাঁপ দিয়েছে। এর পিছনে পারিবারিক, ব্যক্তিগত নাকি সম্পর্কজনিত কোনও সমস্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। মেয়েকে হারিয়ে শোকের ছায়া গোটা পরিবারে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top